বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ২২, ২০২৬, ৩:১৪ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ২১, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ

মির্জা ফখরুলকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন ও সফরের আমন্ত্রণ

মির্জা ফখরুলকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন ও সফরের আমন্ত্রণ

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। তিনি দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা জানিয়ে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের জন্য মির্জা ফখরুলকে আমন্ত্রণ জানিয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জারদারি মির্জা ফখরুলকে অভিনন্দন জানান। বার্তায় তিনি বলেন, মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে এবং দেশের মানুষের কল্যাণে উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত থাকবে বলে আশা করেন।

পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, অভিন্ন ইতিহাস, ধর্ম ও সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে সাম্প্রতিক ইতিবাচক অগ্রগতিকে স্বাগত জানান এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আশা প্রকাশ করেন।

জারদারি বলেন, পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে তিনি প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করতে আগ্রহী।

অভিনন্দনবার্তায় মির্জা ফখরুলের প্রতি শুভকামনা জানিয়ে জারদারি বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।