বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ২২, ২০২৬, ৩:১২ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ২১, ২০২৬, ১২:৪০ অপরাহ্ণ

সিরিয়ায় তুর্কি সামরিক উপস্থিতি নিয়ে নেতানিয়াহুর সতর্কবার্তা

সিরিয়ায় তুর্কি সামরিক উপস্থিতি নিয়ে নেতানিয়াহুর সতর্কবার্তা

সিরিয়ার দক্ষিণাঞ্চলে তুর্কি সামরিক উপস্থিতির বিস্তার ইসরায়েল কোনোভাবেই সহ্য করবে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বুধবার (১৯ আগস্ট) নেতানিয়াহু জানান, এই ধরনের পদক্ষেপ ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তৈরি করবে। তিনি বলেন, ‘দক্ষিণের দিকে তুর্কি সামরিক শক্তির অবস্থান শক্ত হওয়া আমরা কোনোভাবে বরদাশত করব না। এটি আমাদের জন্য হুমকিস্বরূপ এবং আমরা এই বার্তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি।’

নেতানিয়াহুর এই মন্তব্য সিরিয়ার আবু আল-দুহুর বিমানঘাঁটিতে মঙ্গলবারের ইসরায়েলি হামলার পর এসেছে। তেল আবিব সতর্ক করেছিল যে সেখানে তুর্কি সেনা মোতায়েন পারস্পরিক সম্মত নিরাপত্তা ব্যবস্থার লঙ্ঘন ঘটাবে।

অন্যদিকে, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি জানিয়েছেন, ওই স্থানে তুর্কি সামরিক ঘাঁটি তৈরির কোনো পরিকল্পনা তাদের নেই। তিনি উল্লেখ করেন, মূলত সিরীয় বিমানবাহিনীর ব্যবহারের জন্যই ঘাঁটিটি পুনর্নির্মাণ করা হচ্ছে।