বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ২২, ২০২৬, ৩:১৮ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ২১, ২০২৬, ১২:২৫ অপরাহ্ণ

কলকাতার অগ্নিকাণ্ডে সাতক্ষীরার দুই পরিবারের শোক

কলকাতার অগ্নিকাণ্ডে সাতক্ষীরার দুই পরিবারের শোক

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মৃত্যুর ফলে দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মৃতদের মধ্যে একজন হলেন আলিমুজ্জামান সাজু (৪৫), যিনি চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। তার বড় ভাই সাহেব সরদার জানান, তিনি টেলিভিশনে আগুনের খবর শুনে নিশ্চিত হন যে, তার ভাই ওই হোটেলে অবস্থান করছিলেন।

অন্যদিকে, একই ঘটনায় মারা গেছেন রেবতী সরকার (৩৬)। তার স্বামী ভবেশ সরকার ও সন্তানরা বর্তমানে ভারতে অবস্থান করছেন। রেবতীর স্বজন তপন সরকার জানান, চিকিৎসার জন্য ভারতে গিয়ে বৌদি মারা গেছেন।

দুই পরিবারের সদস্যরা মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ জানিয়েছেন, ভারতের হাই কমিশন লাশ দুটি দ্রুত প্রেরণের ব্যবস্থা করছে।