বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ২১, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ২০, ২০২৬, ৮:৪৪ অপরাহ্ণ

পাঁচবিবিতে চিকার কামড়ে আহত ২ নারী

পাঁচবিবিতে চিকার কামড়ে আহত ২ নারী

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

জয়পুরহাটের পাঁচবিবির সীমান্তবর্তী বাগজানা ইউনিয়নের ভীমপুর গ্রামে চিকার কামড়ে ২’নারী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির আঙিনায় অন্ধকারের মধ্যে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ভীমপুর গ্রামের বিদ্যুৎ হোসেনের স্ত্রী শেফালী বেগম ও উজ্জ্বল বাবুর স্ত্রী জয়নুর খাতুন।

শেফালী বেগম বলেন, সন্ধ্যায় সময় বাহির থেকে বাড়ির দরজা খুলে ভেতরে ঢোকার সময় অন্ধকারে মেঝেতে থাকা একটি চিকার লেজে পা পড়ে। এসময় চিকাটি ক্ষিপ্ত হয়ে তার পায়ে কামড় দেয় এবং জামার ভেতর ঢুকে বারবার কামড়াতে থাকে। শেফালীর চিৎকার শুনে প্রতিবেশী জয়নুর খাতুন ছুটে এসে চিকাটিকে ধরতে গেলে তার হাতেও কামড় দেয়। তিনি আরো বলেন, “আমার পায়ে একাধিক জায়গায় কামড় দেওয়ায় প্রচুর রক্ত ঝরছে এবং প্রচণ্ড ব্যথা করছে।

এ বিষয়ে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল বলেন, “চিকার কামড়ে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন নেই। তবে সংক্রমণ এড়াতে টিটেনাস ইনজেকশন দিতে হয়। আহতদের ব্যথা ও জ্বর হতে পারে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও জানান তিনি।