বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ১৪, ২০২৬, ৪:৫২ পূর্বাহ্ণ প্রকাশ: আগস্ট ২০, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত ছিলেন। তিনি এ নির্বাচনকে ‘অর্থহীন’ ও ‘প্রহসনের ভোট’ উল্লেখ করে দাবি করেছেন যে, ফলাফল আগে থেকেই নির্ধারিত ছিল।

ভোটগ্রহণ বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ২টা ১০ মিনিটে শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন।

ভোটগ্রহণ শেষে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৬ সংসদ সদস্য ভোট দেননি। তাদের মধ্যে রুমিন ফারহানা ছাড়াও বিএনপির মির্জা আব্বাস, ড. ওসমান ফারুক, মোস্তফা কামাল পাশা, মোহাম্মদ আবুল হাসান এবং গাজী নজরুল ইসলাম রয়েছেন।

রুমিন ফারহানা ভোট না দেওয়ার তিনটি কারণ তুলে ধরেন। প্রথমত, তিনি মনে করেন রাষ্ট্রপতি নির্বাচন অর্থহীন, কারণ ভোটের ফলাফল পূর্বনির্ধারিত। দ্বিতীয়ত, তিনি প্রশ্ন তুলেছেন কেন গণ-অভ্যুত্থানের পরও একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনীত করা হয়নি। তৃতীয়ত, তিনি বিএনপির ৭০ অনুচ্ছেদের ভয় দেখানোর বিষয়টি উল্লেখ করে বলেন, এ ধরনের ভোটে অংশগ্রহণ করা তার পক্ষে সম্ভব নয়।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের প্রার্থী মনোনীত হয়ে নির্বাচিত হলে ওই দল থেকে পদত্যাগ করলে সংসদ সদস্য পদ শূন্য হয়ে যায়।