বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ২০, ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ২০, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে রুহুল কবির রিজভী মনোনীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে রুহুল কবির রিজভী মনোনীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) এই তথ্য জানানো হয়।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক বার্তায় বলা হয়েছে, বিএনপির গঠনতন্ত্রের ৭(খ-৬) ধারা অনুযায়ী এই মনোনয়ন দেওয়া হয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়েছে যে, রিজভীর এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে।