বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ২৫, ২০২৬, ৯:৪৫ পূর্বাহ্ণ প্রকাশ: আগস্ট ২০, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ

বিপিএল আয়োজন নিয়ে সন্দেহ প্রকাশ করলেন তামিম ইকবাল

বিপিএল আয়োজন নিয়ে সন্দেহ প্রকাশ করলেন তামিম ইকবাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তিনি মনে করেন, চলতি বছরে বিপিএল মাঠে গড়াবে না।

বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুরে এক সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘১২ মাস কিংবা ১৪ মাস লাগুক আমি ভালোভাবে বিপিএল করবো। নাহলে করবো না। আর আমার মনে হয় না, এবার বিপিএল আয়োজন করা হবে।’

তিনি আরও জানান, গত দুই আসরে বিসিবির ৪০ কোটি টাকা ক্ষতি হয়েছে। এ কারণে তিনি বলেন, ‘এই টুর্নামেন্টে আমার ২০ কোটি টাকা ক্ষতি সেই টুর্নামেন্ট আমার প্রায়ারোটি লিস্টে নাই এই মুহূর্তে।’

তামিম ইকবাল বলেন, ‘টুর্নামেন্টটা করে বিসিবির লস হচ্ছে, ইমেজও যাচ্ছে। সবকিছু ঠিক করতে যত মাস লাগে তত মাস সময় নেবে। আশা করি ক্রিকেটাররাও পরিস্থিতিটা বুঝবে।’