বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ২০, ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ২০, ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল ১০ সেপ্টেম্বর প্রকাশের প্রস্তাব

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল ১০ সেপ্টেম্বর প্রকাশের প্রস্তাব

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল আগামী ১০ সেপ্টেম্বর প্রকাশের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ ফল প্রকাশ করতে চায়, যদি শিক্ষা মন্ত্রণালয় সায় দেয়।

ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বৃহস্পতিবার (২০ আগস্ট) জানান, ১০ সেপ্টেম্বর পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে একাদশে ভর্তির প্রস্তাবিত খসড়া নীতিমালা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর এ ফল প্রকাশের তারিখ চূড়ান্ত হবে।

চলতি বছরে ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। তারা মোট ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি পত্রের ফল পুনঃনিরীক্ষণ চেয়েছেন। এর মধ্যে ২ লাখ ৩১ হাজার ৪৭১টি পত্রের সঙ্গে ব্যবহারিক রয়েছে।

গত ১০ অগাস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়, যেখানে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ, যা ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। পরীক্ষায় ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। ফল প্রকাশের পরদিন থেকে ১৭ অগাস্ট পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদনের সুযোগ ছিল।