বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ২০, ২০২৬, ৫:২৯ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ২০, ২০২৬, ৪:২০ অপরাহ্ণ

আল-হাইআতুল উলয়ার গণমাধ্যমকর্মীদের সঙ্গে চা-চক্র ও মতবিনিময়

আল-হাইআতুল উলয়ার গণমাধ্যমকর্মীদের সঙ্গে চা-চক্র ও মতবিনিময়

কওমি মাদ্রাসার সর্বোচ্চ বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত আলেম সাংবাদিকদের সঙ্গে সৌজন্য চা-চক্র ও মতবিনিময় সভা করেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় আল-হাইআতুল উলয়ার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানের নির্দেশক্রমে এ আয়োজন করা হয়।

সভায় কওমি মাদ্রাসা শিক্ষা, এর বর্তমান পরিস্থিতি, গণমাধ্যমে কওমি শিক্ষা ও সংশ্লিষ্ট বিষয়গুলোর সংবাদ পরিবেশন, গণমাধ্যমের ভূমিকা এবং পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আল-হাইআতুল উলয়ার সদস্যরা কওমি মাদ্রাসা শিক্ষার পরিচয়, বৈশিষ্ট্য ও স্বকীয়তা এবং আল-হাইআতুল উলয়া ও এর অধীন ছয়টি শিক্ষা বোর্ডের কার্যক্রম সম্পর্কে আলেম সাংবাদিকদের অবহিত করেন।

সভায় উপস্থিত আলেম সাংবাদিকরা আলোচনায় সক্রিয়ভাবে অংশ নেন এবং ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। সভার শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।