বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ২০, ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ২০, ২০২৬, ৪:১০ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী ও ঢাবি উপাচার্যের সাক্ষাৎ, শিক্ষা ও গবেষণায় সহযোগিতার প্রতিশ্রুতি

প্রধানমন্ত্রী ও ঢাবি উপাচার্যের সাক্ষাৎ, শিক্ষা ও গবেষণায় সহযোগিতার প্রতিশ্রুতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বৃহস্পতিবার (২০ আগস্ট) সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক, সিন্ডিকেট সদস্য ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান উপস্থিত ছিলেন। উপাচার্য প্রধানমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

এছাড়া, উপাচার্য বিশ্বের বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থীদের কল্যাণে সাম্প্রতিক উদ্যোগের বিষয়েও আলোচনা করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাসের স্বীকৃতি হিসেবে বিশেষ মর্যাদা দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং শিক্ষা ও গবেষণার উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। তিনি আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়কে সম্মানজনক পর্যায়ে উন্নীত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপাচার্য প্রধানমন্ত্রীকে আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় সম্ভাব্য সমাবর্তনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান, যা প্রধানমন্ত্রী গ্রহণ করেন।