বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ২০, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ২০, ২০২৬, ৪:০০ অপরাহ্ণ

ধানমন্ডি ৩২-এ ভাঙচুরের মামলার আবেদন খারিজ

ধানমন্ডি ৩২-এ ভাঙচুরের মামলার আবেদন খারিজ

রাজধানীর ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করেছেন আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এই আদেশ দেন।

বাদী তামান্না চৌধুরী প্রিয়াংকা আদালতে মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে পরে মামলার আবেদন খারিজ করার সিদ্ধান্ত নেয়। রাষ্ট্র পক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জানান, মামলার গ্রহণ করার মতো উপাদান না থাকায় আবেদনটি খারিজ করা হয়েছে।

মামলার আবেদনে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ আরও অনেকের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি আসামিরা বেআইনিভাবে ধানমন্ডি ৩২-এ অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাসভবনে আক্রমণ চালায়।

বাদীর অভিযোগ অনুযায়ী, ওইদিন রাত ১০টার দিকে আসামিরা মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে ভবনে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তারা ঐতিহাসিক নিদর্শন, দলিল ও মূল্যবান সম্পদের ক্ষতিসাধন করে এবং ভবনটি ভেঙে ফেলে। মামলার কিছু আসামি সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানি প্রদান করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।