বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৮:১৯ পূর্বাহ্ণ প্রকাশ: আগস্ট ২০, ২০২৬, ১:৪০ অপরাহ্ণ

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের সাক্ষাৎ

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের সাক্ষাৎ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও আন্তর্জাতিক সম্পর্ক এবং প্রবাসী বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এ সাক্ষাৎটি আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় চীনা দূতাবাসে অনুষ্ঠিত হয়। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধি দল এতে অংশ নেয়।

আসিফ মাহমুদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত পোস্ট অনুযায়ী, সাক্ষাৎকালে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক বিভিন্ন বিষয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষ সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে নিজেদের মতামত তুলে ধরেন।

এ সময় আঞ্চলিক স্থিতিশীলতা ও অভিন্ন উন্নয়নের স্বার্থে ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগ, পারস্পরিক সম্মান ও সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়। প্রতিনিধি দলে এনসিপির আন্তর্জাতিক সেলের ইনচার্জ আলাউদ্দিন মোহাম্মদ, পূর্ব এশিয়া ডেস্কের প্রধান মাহবুব আলম, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ডেস্কের প্রধান নাভিদ নওরাজ শাহ এবং জয়েন্ট চিফ কো-অর্ডিনেটর মঞ্জিলা ঝুমা উপস্থিত ছিলেন।