বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ২০, ২০২৬, ২:৩৪ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ২০, ২০২৬, ১:২৫ অপরাহ্ণ

তুরস্কের বিপজ্জনক পদক্ষেপের বিরুদ্ধে ইসরায়েলের সতর্কতা

তুরস্কের বিপজ্জনক পদক্ষেপের বিরুদ্ধে ইসরায়েলের সতর্কতা

সিরিয়া ইস্যুতে তুরস্ক বিপজ্জনক পদক্ষেপ নিচ্ছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি জানান, দেশের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে এমন কোনো গোষ্ঠীকে ছাড় দেবে না ইসরায়েল।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কাটজ বলেন, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান সিরিয়ায় বিপজ্জনক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন, যা সিরিয়ার সঙ্গে দেশটির সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক পরিণতি ডেকে আনতে পারে।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, নিজের আত্মরক্ষার সক্ষমতাকে পরীক্ষা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে তুর্কি জাতীয় সংসদে অবাস্তব ও কল্পনানির্ভর বক্তব্য অব্যাহত রাখা এরদোগানের জন্য শ্রেয় হবে।’

কাটজের এই মন্তব্য তুরস্কের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে এসেছে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।