বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ২৫, ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ণ প্রকাশ: আগস্ট ২০, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা চুরি করতে গিয়ে যুবক গ্রেপ্তার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা চুরি করতে গিয়ে যুবক গ্রেপ্তার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তির ক্যামেরা চুরি করতে আসা ফারুক (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। গ্রেপ্তার ফারুক দাউদকান্দির মালিখিল এলাকার ধানু মিয়ার ছেলে।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকায় গতকাল বুধবার রাত দেড়টার দিকে মহাসড়কের ১৭৯ নম্বর পিলারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ফারুক মহাসড়কের ঢাকামুখী লেনে ১৭৯ নম্বর পিলারের এআই ক্যামেরার যন্ত্রপাতি চুরির উদ্দেশ্যে খুঁটিতে ওঠার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দারা তাকে হাতেনাতে ধরে ফেলেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন।

খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে ক্রসিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করে। সরকারি সম্পত্তি চুরির চেষ্টার অভিযোগে ফারুকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি প্রেমদাস রায় জানান, আসামিকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।