বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১৯, ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১৯, ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ

চকবাজার থেকে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চকবাজার থেকে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

নিজস্ব প্রতিনিধি :
রাজধানীর চকবাজারের আজগর লেন এলাকা থেকে আমেনা আক্তার (২৪) নামে এক তরুণী নিখোঁজ হয়েছেন। তার ডাকনাম শিউলি। প্রায় ছয় বছর ধরে তিনি মানসিক রোগে ভুগছেন বলে জানিয়েছে পরিবার।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট বিকেল সাড়ে ৪টার পর চকবাজারের আজগর লেনের বাসা থেকে বের হন আমেনা আক্তার। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। 

নিখোঁজ আমেনা আক্তারের স্থায়ী ঠিকানা চাঁদপুরের কচুয়া উপজেলার কাপিলাবাড়ী গ্রামে। তার ডাকঘর মনপুরা।

কেউ আমেনা আক্তারকে কোথাও দেখে থাকলে, তার সন্ধান পেয়ে থাকলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ:
মো. শাহ্ কামাল: ০১৬৮৮৩৭৮১৩২
মহিউদ্দিন মজুমদার (মাহি): ০১৬৮৭৬১৭৯২৪

নিখোঁজ আমেনা আক্তারকে দ্রুত ও নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সবার সহযোগিতা কামনা করেছে তার পরিবার। পাশাপাশি সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

পরিবারের পক্ষ থেকে আমেনা আক্তারের সুস্থতা ও নিরাপদে পরিবারের কাছে ফিরে আসার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।