বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ২০, ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১৯, ২০২৬, ৩:১৮ অপরাহ্ণ

বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

মোহাম্মদ আসাদ:

জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত এলাকায় পরিচালিত দুটি পৃথক অভিযানে ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৩৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান দুটি চালানো হয়।

প্রথম অভিযানে সাতানী পাড়া বিওপির একটি টহল দল আন্তর্জাতিক সীমান্ত পিলার সংলগ্ন সোমনাথ পাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এর কিছুক্ষণ পরই মোল্লার চর বিওপির আরেকটি দল সীমান্তবর্তী বেহুলার চর এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করে বাকি ৪০ বোতল। দুই ক্ষেত্রেই বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে চোরাচালান রোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলে জানান তিনি, এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

উদ্ধার হওয়া মদের বিষয়ে বুধবার (১৯ আগস্ট) পৃথকভাবে আইনি ব্যবস্থা নিয়েছে বিজিবি।