তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকারের আমলের মতো এত স্বাধীনভাবে গণমাধ্যম চর্চার সুযোগ অতীতে আর কোনো সময় ছিল না।
তিনি আজ বুধবার সকালে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘সাংবাদিকতার মতো মহান পেশাকে যারা ফ্যাসিবাদের দালালে পরিণত করতে চান, তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে।’ তিনি গণমাধ্যমের ক্ষমতার অপব্যবহার না করার উপরও গুরুত্ব দেন।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, ‘ক্ষমতা জনগণের সেবায় ব্যবহার না হলে ৫ আগস্টের মতোই পরিণতি ডেকে আনবে।’ তিনি ‘ফ্যাসিস্ট’ ও দুর্বৃত্তদের পক্ষে গণমাধ্যমকে ব্যবহার না করার আহ্বান জানান।

