বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ১২, ২০২৬, ১২:০৭ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১৯, ২০২৬, ১:১৯ অপরাহ্ণ

ভুয়া এনএসআই পরিচয়পত্র ব্যবহার করে বিয়ে, গ্রেপ্তার যুবক

ভুয়া এনএসআই পরিচয়পত্র ব্যবহার করে বিয়ে, গ্রেপ্তার যুবক

রংপুরের গঙ্গাচড়া উপজেলার কচুয়া এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে বিয়ের পিঁড়িতে বসা এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. লিওন মিয়া। তিনি উপজেলার আলমবিদিতর ইউনিয়নের সয়রাবাড়ি ফুলবাড়িচওড়া এলাকার সাফুল মিয়ার ছেলে। বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

তদন্তে জানা যায়, লিওন নিজেকে এনএসআইয়ের জুনিয়র ফিল্ড অফিসার পরিচয় দিয়ে মধ্য কচুয়া এলাকার মোকাররম হোসেনের মেয়ে মাহফুজা আক্তার রিয়া মনিকে বিয়ে করেন। গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ের কারণে মেয়ের পরিবার সরল বিশ্বাসে এ বিয়েতে সম্মতি দেয়।

লিওন তার ব্যবহৃত পরিচয়পত্রে সম্রাট হোসেন সামিম নাম ব্যবহার করেছেন, যেখানে ২০২১ সালের জুলাই মাসের ইস্যুর তারিখ সংবলিত জাল নথিপত্র পাওয়া গেছে। বিয়ের পর ভুয়া নথিপত্র ও পরিচয়ের বিষয়টি ফাঁস হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় ভুক্তভোগী মোকাররম হোসেন বাদী হয়ে প্রতারণার মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মো. লিওন মিয়া নিজের পরিচয় গোপন করে প্রতারণার কথা স্বীকার করেছেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।