বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১৯, ২০২৬, ১:৪১ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১৯, ২০২৬, ১২:২০ অপরাহ্ণ

কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, শ্রম খাতে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, শ্রম খাতে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দোহায় সরকারি সফরের সময় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শ্রম ও জনশক্তি খাতে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বৈঠকে দুই মন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এর মধ্যে বাংলাদেশি কর্মীদের কল্যাণ ও সুরক্ষা এবং কাতারে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পায়।

কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মারি বাংলাদেশি কর্মীদের দেশের অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।

দুই পক্ষই শ্রম ও জনশক্তি খাতে বাংলাদেশ-কাতার দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।