বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ১৪, ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১৮, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ

পিংক বাস সার্ভিসের উদ্বোধনের প্রথম দিনেই দুর্ঘটনা

পিংক বাস সার্ভিসের উদ্বোধনের প্রথম দিনেই দুর্ঘটনা

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে চালু হয়েছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে আজ মঙ্গলবার গোলাপি রঙের ‘পিংক বাস’ সার্ভিসের উদ্বোধন করা হয়।

চালুর প্রথম দিনেই অন্য একটি বাসের ধাক্কায় পিংক বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বনানীর নতুন বিমানবন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে, যেখানে বলাকা পরিবহনের একটি বাস পিংক বাসটিকে ধাক্কা দেয়।

দুর্ঘটনার পর ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং বলাকা বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে জরিমানা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার বেশ কয়েকটি ছবি ও ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে।

বিআরটিসি ঢাকাসহ তিন জেলায় নারীদের জন্য বিশেষ ‘পিংক বাস’ সেবা চালু করেছে, যা নারীদের যাতায়াতের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে।