বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ণ প্রকাশ: আগস্ট ১৮, ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ

চাঁদপুরে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে আহত ৬ জন

চাঁদপুরে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে আহত ৬ জন

চাঁদপুর পৌরসভার গাছতলা এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১টার দিকে চাঁদপুর সদর মডেল থানাধীন গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পিকআপ চালক ইমন (২২), সিএনজি চালক আনোয়ারা (৩৫) এবং যাত্রী এনাম (৪৯), রাহাত (২৮), রাসেল খান (২৬) ও আনু ব্যাপারী (৫৫) রয়েছেন। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, দুপুরে গাছতলা এলাকায় পিকআপ ও সিএনজির মধ্যে সংঘর্ষ ঘটে, যার ফলে উভয় গাড়ির চালক ও সিএনজিতে থাকা যাত্রীরা আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে আহত ৬ জনই ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।