জাতীয় সংসদে স্পিকারের আসনের পেছনের দেয়ালে কালেমা তাইয়্যেবা স্থাপন করা হয়েছে। এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিএনপির ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে উল্লেখ করা হয়, ২০২৬ সালের ১২ মার্চ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন শুরুর আগে এই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
এছাড়া, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাতীয় সংসদের প্রবেশদ্বারগুলোতে ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ এই মূলনীতি খোদাই করে সংযোজন করা হয়েছে।

