বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১৯, ২০২৬, ৮:১৫ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১৮, ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ

ইমরান খানকে হাসপাতালে নেয়ার নির্দেশ, গঠন করা হলো মেডিকেল বোর্ড

ইমরান খানকে হাসপাতালে নেয়ার নির্দেশ, গঠন করা হলো মেডিকেল বোর্ড

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে নেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১৮ আগস্ট) আদালত তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য এই আদেশ দেন।

সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চের নেতৃত্বে ছিলেন বিচারপতি শহিদ ওয়াহিদ। আদালত ইমরান খানের চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন এবং পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ নিশ্চিত করার নির্দেশও দিয়েছেন।

বিচারপতি ওয়াহিদ বলেন, “মৌলিক অধিকারের বিষয়টি বিবেচনায় নিয়ে বন্দির স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা এই আদেশ দিচ্ছি।” আদালত ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, পাকিস্তানের সংবিধানের ৯ অনুচ্ছেদে জীবন ও চিকিৎসাসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করা হয়েছে।

মেডিকেল বোর্ডে ইমরানের ব্যক্তিগত চিকিৎসক ও তার বোন ডা. উজমা খানকে যুক্ত রাখার নির্দেশ দেয়া হয়েছে। আদালত ইমরানের আইনজীবী ও পরিবারের সদস্যদের তার চিকিৎসা প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশ না করতে এবং বিষয়টি রাজনৈতিক ইস্যুতে পরিণত না করার নির্দেশও দিয়েছেন।

ইমরান খান বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন এবং তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কারণে আদালতে এই নির্দেশনা দেয়া হয়েছে।