বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১৮, ২০২৬, ২:০৭ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১৮, ২০২৬, ১২:১০ অপরাহ্ণ

নোবিপ্রবিতে সিট দ্বন্দ্বে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ

নোবিপ্রবিতে সিট দ্বন্দ্বে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সিট পরিবর্তনকে কেন্দ্র করে গভীর রাতে জাতীয়তাবাদী ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার প্রথম প্রহর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আব্দুল মালেক উকিল হল ও পকেট গেট এলাকায় দফায় দফায় এই সহিংসতার ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিক্ষার্থীরা হলেন শাখা ছাত্রদলের ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান সিফাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক জাহিদুল ইসলাম হাসান এবং কৃষি বিভাগের শিক্ষার্থী সামিউল ইসলাম।

প্রত্যক্ষদর্শীদের মতে, রাত আনুমানিক দুটার দিকে সিট পরিবর্তন নিয়ে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে রাত তিনটার দিকে শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক অনুসারীরা হামলা চালায়।

ঘটনার বিষয়ে শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাব্বির হাসান বলেন, হামলার ঘটনায় তিনি কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করেছেন এবং সুষ্ঠু বিচার দাবি করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ ফ ম আরিফুর রহমান বলেন, বিষয়টি নিয়ে প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং প্রক্টরিয়াল বডির সভা ডাকা হবে।