বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১৭, ২০২৬, ২:০২ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১৭, ২০২৬, ১:৪৩ অপরাহ্ণ

ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ অনুষ্ঠিত

ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ অনুষ্ঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা :

‘রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ পালিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকাল ১০ টায় সিনিয়র উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। ব্যানার ও ফেস্টুন নিয়ে আয়োজিত র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে ডুমুরিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্যজীবীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ ফরহাদ হোসেন, মৎস্যজীবী দলের নেতা অমিত কুমার বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, বিএনপি নেতা ও উপজেলা আহ্বায়ক শেখ মাহবুবুর রহমান এবং সদস্য সচিব মাস্টার সেলিম হালদার।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বক্তারা বলেন, দেশের মৎস্য সম্পদ বৃদ্ধি ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে আধুনিক ও পরিবেশবান্ধব মৎস্য চাষের কোনো বিকল্প নেই। মৎস্যচাষিদের সর্বাত্মক সরকারি সহায়তা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করার আহ্বান জানানো হয়।

সভার সভাপতি ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান বলেন, ডুমুরিয়ার জলাশয়গুলোকে কাজে লাগিয়ে নিরাপদ ও লাভজনক মৎস্য উৎপাদনের মাধ্যমে আমরা জাতীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে বদ্ধপরিকর। মৎস্যচাষিদের নিয়মিত পরামর্শ ও গুণগতমানের পোনা সরবরাহ নিশ্চিত করতে উপজেলা মৎস্য দপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠান শেষে অতিথিরা সফল মৎস্যচাষি হিসেবে কনিকা মন্ডল, এফ এম আবু সাইদ, গোবিন্দ মন্ডল ও মান্নান গোলদারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পাশাপাশি মৎস্যজীবী গ্রাম সমিতির দুগ্ধ উৎপাদনকারী দলের আরাজি সাজিয়াড়া আইতলা আদর্শ মৎস্যজীবী গ্রাম সমিতির সদস্য ইকরামুল শেখ, দীপ্তি রানী দাস এবং গোনালী আদর্শ মৎস্যজীবী গ্রাম সমিতির সদস্য সেলিম শেখ ও প্রিয়া বিশ্বাসসহ ৪৬ জন সদস্যের মাঝে লভ্যাংশের নগদ অর্থ বিতরণ করা হয়।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।