বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১৭, ২০২৬, ১২:৫৩ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১৭, ২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ

ট্রাম্পের হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা: আইনগত বাস্তবতা কী?

ট্রাম্পের হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা: আইনগত বাস্তবতা কী?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার কথা বলেছেন। তিনি দাবি করেছেন, ইরানকে পরাজিত করার পর এই সমুদ্রপথকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে ঘোষণা করবেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ। ট্রাম্পের বক্তব্যের পর ইরান এই দাবি প্রত্যাখ্যান করেছে এবং বলেছে, কোনো বক্তব্য বা সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে প্রণালিটি যুক্তরাষ্ট্রের অংশ করা সম্ভব নয়।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, হরমুজ প্রণালি ইরানের এবং এটি ইরানের নিয়ন্ত্রণে থাকবে। তিনি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্তে আলোচনা করছেন।

আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন, প্রেসিডেন্টের একতরফা ঘোষণায় কোনো ভূখণ্ড যুক্তরাষ্ট্রের অংশ হয় না। সাবেক সহকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্রুস ফেইন উল্লেখ করেছেন, এ ধরনের পদক্ষেপের জন্য সিনেটের অনুমোদিত চুক্তি বা কংগ্রেসের আইন প্রয়োজন।

এদিকে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। একটি জরিপে দেখা গেছে, মাত্র ৩৫ শতাংশ মার্কিন নাগরিক এই যুদ্ধকে সমর্থন করছেন।