বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১৬, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১৬, ২০২৬, ৯:৩৩ অপরাহ্ণ

কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে ১৬ আগস্ট ২০২৬, রবিবার দুপুর ২টায় মোগলবাসা ইউনিয়নের সবুজপাড়া মালভাঙ্গা ঈদগাহ মাঠ প্রাঙ্গণে অংশীজন বা স্টেকহোল্ডারদের সঙ্গে ইন্টারেক্টিভ সেশন ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মাতৃ, নবজাতক, শিশু এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসংক্রান্ত সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে স্থানীয় পর্যায়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং বা সামাজিক কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যে এ আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলগাছা ও মোগলবাসা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী স্বাস্থ্য পরিদর্শক রেহেনা বেগম, মোগলবাসা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শক রেজাউল করিম, উত্তর সিতাইঝাড় কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি শাকিল আহমেদ এবং মোগলবাসা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সহকারী পরিদর্শক মোছাঃ তাছনিন নাহার তানবীন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোগলবাসা যুব ফোরামের সদস্য মৌসুমী আক্তার, মোগলবাসা জামে মসজিদের ইমাম শাহ আলম, নয়ার হাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমা বেগম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কমিউনিটি ফেসিলিটেটর নাজমুল হাসান, সাগর ইসলাম এবং প্রকল্প কর্মকর্তা জেমস উজ্জ্বল শিকদার প্রমুখ।

এ সংলাপের মাধ্যমে স্থানীয় পর্যায়ে একটি কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং বা সামাজিক কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। আলোচনায় মাতৃস্বাস্থ্যের বিভিন্ন সমস্যা, গর্ভকালীন ও প্রসবকালীন সেবার সীমাবদ্ধতা, নবজাতকের প্রয়োজনীয় যত্ন, শিশুদের টিকাদান ও পুষ্টি, অপুষ্টি প্রতিরোধ এবং কিশোর-কিশোরীদের প্রজননস্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধের বিষয়গুলো উঠে আসে।

সভায় বক্তারা বলেন, “স্থানীয় জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো স্বাস্থ্য কর্মসূচিই দীর্ঘমেয়াদে সফল করা সম্ভব নয়।” তাই জনগণের মতামত ও স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিয়ে সামাজিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হলে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।