বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ১৪, ২০২৬, ৫:২৬ পূর্বাহ্ণ প্রকাশ: আগস্ট ১৬, ২০২৬, ৪:০৫ অপরাহ্ণ

রাষ্ট্রপতি নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদের প্রশ্ন অবান্তর: গয়েশ্বর চন্দ্র রায়

রাষ্ট্রপতি নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদের প্রশ্ন অবান্তর: গয়েশ্বর চন্দ্র রায়

রাষ্ট্রপতি নির্বাচনের আগে সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন তোলাকে অবান্তর বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে যাচাই-বাছাই শেষে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

গয়েশ্বর চন্দ্র রায় জানান, আগামী ২০ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির পক্ষ থেকে ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়া হয় এবং আজকের বাছাই পর্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

জামায়াতের প্রতিনিধি ও ১১ দলের প্রতিনিধিদের ৭০ অনুচ্ছেদ সংশোধনের দাবি সম্পর্কে গয়েশ্বর বলেন, এটি পরবর্তী সংসদের বিষয়। তিনি উল্লেখ করেন, রাষ্ট্রপতি নির্বাচনের আগেই এই প্রশ্ন তোলা অবান্তর এবং কনফিউশন সৃষ্টি করা উচিত নয়।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু উপস্থিত ছিলেন।