বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ৩১, ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১৬, ২০২৬, ২:৫০ অপরাহ্ণ

ঢাকায় সংবাদপত্র বিতরণে নোয়াবের তত্ত্বাবধান

ঢাকায় সংবাদপত্র বিতরণে নোয়াবের তত্ত্বাবধান

ঢাকা ও আশপাশের এলাকায় সংবাদপত্র বিতরণের দায়িত্ব বাংলাদেশ নিউজপেপার সার্কুলেশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশনকে দেয়া হয়েছে। এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নেতৃত্বে ঘটে যাওয়া একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনার পর।

নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) সাময়িক সময়ের জন্য এ দায়িত্ব প্রদান করেছে। গত ৯ আগস্ট নোয়াব সার্কুলেশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশনকে এ বিষয়ে একটি চিঠি পাঠায়।

নোয়াবের চিঠিতে উল্লেখ করা হয়েছে, সমবায়, আইন ও তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সংবাদপত্র সরবরাহের এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হকার্স সমিতিতে সুষ্ঠু পরিবেশ ফিরে না আসা পর্যন্ত সমিতির যাবতীয় কার্যক্রম নোয়াবের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

এছাড়া, যদি কেউ পত্রিকা সরবরাহে বিঘ্ন সৃষ্টি করে, তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে।