বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ১৪, ২০২৬, ২:০১ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১৬, ২০২৬, ১:৪৫ অপরাহ্ণ

প্যাট কামিন্সের স্বীকারোক্তি: বাংলাদেশ সব দিক থেকেই ভালো খেলেছে

প্যাট কামিন্সের স্বীকারোক্তি: বাংলাদেশ সব দিক থেকেই ভালো খেলেছে

বাংলাদেশ ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়া জয় পেয়েছে। পুরো ম্যাচ জুড়ে টাইগাররা আধিপত্য দেখিয়েছে, যেখানে চার দিনে ১১ সেশনের পুরোটাই তাদের নিয়ন্ত্রণে ছিল। ম্যাচ হারের পর অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বাংলাদেশ দলের পারফরম্যান্সের প্রশংসা করেছেন।

সংবাদ সম্মেলনে কামিন্স বলেন, ‘আমাদের প্রস্তুতি একদম ঠিকঠাক ছিল, কোনো অজুহাত নেই। তারা ভালো খেলেছে। আমাদের আরও বেশি সময় ব্যাট করার উপায় খুঁজে বের করতে হতো, এরপর বল হাতেও আমরা যথেষ্ট চাপ তৈরি করতে পারিনি।’

বাংলাদেশের পারফরম্যান্সের মূল্যায়ন করতে গিয়ে কামিন্স বলেন, ‘বাংলাদেশ সব দিক থেকেই আমাদের চেয়ে ভালো খেলেছে। তারা ধৈর্যশীল ও শৃঙ্খলাবদ্ধ ছিল।’

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করা ক্যামেরন গ্রিনের প্রশংসাও করেন কামিন্স। তিনি বলেন, ‘গ্রিনের ব্যাটিংয়ের গতি দেখিয়েছে, সে কতটা ভালো খেলোয়াড়। তার সঙ্গে আমাদের আরও দু-একজনকে উইকেটে টিকে থাকতে হতো।’