বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১৭, ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১৬, ২০২৬, ১:৩৪ অপরাহ্ণ

বিএসএফ সদস্যের বিরুদ্ধে স্ত্রীকে হত্যা করার অভিযোগ, তদন্ত চলছে

বিএসএফ সদস্যের বিরুদ্ধে স্ত্রীকে হত্যা করার অভিযোগ, তদন্ত চলছে

ভারতের পাঞ্জাবের হোশিয়ারপুর জেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক জওয়ানের বিরুদ্ধে। অভিযুক্ত জওয়ান অমরজিৎ সিং ছুটিতে বাড়ি এসে তার স্ত্রী রামাকে মারাত্মক শারীরিক নির্যাতন করেন।

নিহতের পরিবারের অভিযোগ অনুযায়ী, ১৩ আগস্ট রাতে অমরজিৎ সিং স্ত্রীকে নৃশংসভাবে মারধর করেন, যার ফলে রামা গুরুতর আহত হন। পরবর্তীতে ১৪ আগস্ট ভোরে পরিবারের কাছে জানানো হয় যে, রামা ছাদ থেকে পড়ে গেছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে হাসপাতালে পৌঁছালে রামাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখে পরিবারের সদস্যরা সন্দেহ প্রকাশ করেন। তাদের দাবি, মারধরের ঘটনা লুকাতে এবং পুলিশকে বিভ্রান্ত করতেই ছাদ থেকে পড়ে যাওয়ার নাটক সাজানো হয়েছিল।

নিহতের বাবা রাম চাঁদ অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তার মেয়ে জামাইয়ের হাতে নির্যাতনের শিকার হয়ে আসছিলেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত অমরজিৎ সিং, তার চাচা কুলদীপ কুকি এবং চাচি সোনিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

পুলিশ জানিয়েছে, প্রধান অভিযুক্ত অমরজিৎ সিংকে গ্রেফতার করা হয়েছে, তবে বাকি দুই অভিযুক্ত এখনও পলাতক রয়েছে। স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) হরপ্রেম সিং জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঘটনার বিষয়ে তদন্ত চলছে।