বগুড়ার সদর উপজেলায় ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রুবেল হোসাইন (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) দিনগত রাত ২টার দিকে সদর উপজেলার বারোপুর উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রুবেল হোসাইন ওই এলাকার মাহফুজুর রহমানের ছেলে এবং সদর উপজেলার ৩ নম্বর নিশিন্দারা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশিন্দারা বারোপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালানো হয়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী বলেন, রুবেল হোসাইনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। শনিবার আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

