বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১৫, ২০২৬, ৪:০৭ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১৫, ২০২৬, ২:২৫ অপরাহ্ণ

রানী মুখার্জি পেলেন সম্মানসূচক ডক্টরেট

রানী মুখার্জি পেলেন সম্মানসূচক ডক্টরেট

বলিউড অভিনেত্রী রানী মুখার্জি দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে অভিনয়ের মাধ্যমে সমাজ ও জীবনের গুরুত্বপূর্ণ গল্প তুলে ধরেছেন। এবার তাকে অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে ‘অনারারি ডক্টর অব লেটার্স’ ডিগ্রিতে ভূষিত করা হয়েছে।

রানী মুখার্জি শাহরুখ খানের পর দ্বিতীয় ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে এই সম্মান অর্জন করলেন। তার অভিনয় জীবনে বিভিন্ন ভিন্নধর্মী চরিত্রে কাজ করার পাশাপাশি সমাজের অসঙ্গতি, নারী ক্ষমতায়ন এবং মানবিক মূল্যবোধের ওপর ভিত্তি করে গল্প নির্মাণের জন্যও তিনি পরিচিত।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা দেওয়ার ক্ষেত্রে তার এই অবদান বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। রানী বলেন, 'লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে পাওয়া এই স্বীকৃতি আমার জীবনের অন্যতম আবেগঘন মুহূর্ত।' তিনি বিশ্বাস করেন, একটি ভালো সিনেমা দর্শকের চিন্তা ও অনুভূতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

রানী মুখার্জি তার অভিনয় বেছে নেওয়ার ক্ষেত্রে একটি নির্দিষ্ট দর্শন অনুসরণ করেন। তিনি বলেন, যে গল্প প্রথমে তার হৃদয়কে স্পর্শ করে, সেই গল্পের প্রতি তার আগ্রহ তৈরি হয়।

তিনি মনে করেন, একজন শিল্পীর দায়িত্ব শুধু ক্যামেরার সামনে অভিনয় করা নয়; বরং আন্তর্জাতিক পরিসরে ভারতীয় সিনেমা ও সংস্কৃতিকে তুলে ধরার সময় দেশের সংস্কৃতির প্রতিনিধিত্ব করাও গুরুত্বপূর্ণ। রানী বলেন, তার অভিনীত কোনো সিনেমা যদি একজন দর্শককেও ভারত কিংবা ভারতীয় নারীদের সম্পর্কে নতুন করে ভাবতে শেখায়, তাহলে সেটিই তার কাছে বড় অর্জন।