বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১৫, ২০২৬, ২:০৭ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১৫, ২০২৬, ১২:৩৭ অপরাহ্ণ

বকশীগঞ্জে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বকশীগঞ্জে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

মোহাম্মদ আসাদ :

জামালপুরের বকশীগঞ্জে নাশকতা মামলায় আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ফরহাদুজ্জামান ফোটা (৫০)। তিনি বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ।

পুলিশ জানায়, শুক্রবার (১৪ আগস্ট) রাতে উপজেলার মালিরচর চালাকপাড়া এলাকায় তার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

এ বিষয়ে নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন জানান, বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমনের দায়ের করা একটি নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।