শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ ও র্যাবের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এই এলাকায়। ধানমন্ডি ৩২ নম্বরের মূল প্রবেশপথে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে, যেখানে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়।
পাশাপাশি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তা মোকাবিলার জন্য একটি জলকামানও প্রস্তুত রাখা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, সকাল থেকে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। ৩২ নম্বরের পশ্চিম পাশেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান দেখা যায়।

