বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ১৪, ২০২৬, ২:০২ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১৫, ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ

নিউজিল্যান্ডের ইনফান্তিনোর বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা

নিউজিল্যান্ডের ইনফান্তিনোর বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর চতুর্থ মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ার লড়াইয়ে নিউজিল্যান্ড প্রকাশ্যে তার বিরোধিতা শুরু করেছে। বাণিজ্যিক স্বত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনার কারণে দেশটি ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করেছে।

নিউজিল্যান্ডের এই পদক্ষেপ ওশেনিয়া ফুটবল কনফেডারেশন (ওএফসি) এর অবস্থানের প্রতি অগ্রাহ্য করে নেওয়া হয়েছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মেগা বিশ্বকাপে নিউজিল্যান্ড একমাত্র যোগ্যতা অর্জনকারী দল হিসেবে ইনফান্তিনোর বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছে।

নিউজিল্যান্ড ফুটবলের প্রধান নির্বাহী অ্যান্ড্রু প্র্যাগনেল জানিয়েছেন, ফিফা নেতৃত্বের ওপর আস্থা হ্রাস পাওয়ায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ফিফার পক্ষ থেকে একটি নিরপেক্ষ ও স্বাধীন পর্যালোচনার দাবি করেছেন।

অন্যদিকে, নিউজিল্যান্ডের এই অবস্থানের বিপরীতে ওএফসি ইনফান্তিনোর প্রতি সতর্ক সমর্থন বজায় রেখেছে। তারা ইনফান্তিনোর নেতৃত্বে ওশেনিয়া অঞ্চলে ফুটবলের অগ্রগতির কথা উল্লেখ করে পর্যালোচনাকে একটি সুযোগ হিসেবে দেখার আহ্বান জানিয়েছে।