বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১৬, ২০২৬, ১২:০০ পূর্বাহ্ণ প্রকাশ: আগস্ট ১৪, ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবির অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার, আটক ২

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবির অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার, আটক ২

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে একটি কাভারভ্যানসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার করেছে। এ ঘটনায় দুই চোরাকারবারিকে আটক করে ডিবি কার্যালয়ে হেফাজতে নেওয়া হয়েছে।

আটককৃতরা হলেন মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ থানার দক্ষিণ চর্মচোরা গ্রামের বিল্লাল খাঁনের ছেলে মো. সজীব হোসেন (২৪) এবং ঢাকা জেলার কেরানীগঞ্জের দক্ষিণ কেরানীগঞ্জ থানার ধলেম্বর গ্রামের মণির হোসেনের ছেলে বিল্লাল মিয়া (৩০)।

শুক্রবার ভোরে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই সাব্বির হাসানের নেতৃত্বে ডিবি পুলিশের সদস্য মণির হোসেন, ইমরান হোসেনসহ একটি দল বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় একটি কাভারভ্যানে অবৈধ ভারতীয় মালামাল রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৭ বস্তা অবৈধ ভারতীয় জিরা ও ৩২ বস্তা ফুচকাসহ চোরাচালানের সঙ্গে জড়িত দুই চোরাকারবারিকে আটক করা হয়। পরে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ডিবি পুলিশ জানায়, উদ্ধার করা কাভারভ্যানের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা এবং জিরা ও ফুচকার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। সব মিলিয়ে উদ্ধার করা মালামালের মোট মূল্য প্রায় ২২ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

এ ব্যাপারে অভিযানে নেতৃত্বদানকারী সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মো. সাব্বির হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুনামগঞ্জ জেলাকে মাদক, জুয়াসহ সব ধরনের অপরাধমুক্ত রাখতে এবং স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দিনরাত কাজ করে যাচ্ছেন।