বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১৫, ২০২৬, ৮:২৩ পূর্বাহ্ণ প্রকাশ: আগস্ট ১৩, ২০২৬, ৩:০০ অপরাহ্ণ

গাজীপুরের আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন মণ্ডল রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন

গাজীপুরের আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন মণ্ডল রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মণ্ডল প্রকাশ্যে আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বুধবার (১২ আগস্ট) বিকেলে গাজীপুর জেলা গারদখানা থেকে প্রিজন ভ্যানে যাওয়ার সময় তিনি এ ঘোষণা দেন।

হাতকড়া পরা অবস্থায় পুলিশের পাহারায় থাকা মামুন মণ্ডল উপস্থিত লোকজনের সামনে বলেন, "আমি দেশবাসীর কাছে ক্ষমা চাই। আজ থেকে আওয়ামী লীগের সব পদ-পদবি থেকে আমি অব্যাহতি নিয়েছি। আমি আর কোনোদিন আওয়ামী লীগ করব না। আমি ইসলামিকভাবে নিজেকে গড়ে তুলতে চাই।" তার এই বক্তব্যের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর আগে, বুধবার সকালে মামুন মণ্ডলকে আদালতে হাজির করা হয়। আদালতের কার্যক্রম শেষে বিকেলে তাকে গাজীপুর জেলা গারদখানা থেকে আবার কারাগারে নেওয়া হচ্ছিল।

জানা গেছে, ২০২৫ সালের ১৭ জানুয়ারি ঢাকার উত্তরার রূপায়ণ সিটি এলাকা থেকে আব্দুল্লাহ আল মামুন মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত হত্যা মামলা অন্তর্ভুক্ত।

ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মামুন মণ্ডল। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ড থেকে দুইবার কাউন্সিলর নির্বাচিত হন এবং আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।