বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১৩, ২০২৬, ১:৩৪ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১৩, ২০২৬, ১২:১২ অপরাহ্ণ

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিনি। শুনানি নিয়ে আদালত জামিনের আদেশ দেন বলে জানিয়েছেন তিশার আইনজীবী নিহার হোসেন ফারুক।

গত ১২ জুলাই তিশাকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছিল। মামলার অভিযোগে বলা হয়, অনলাইনভিত্তিক ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে সেটির প্রচারণা ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তানজিন তিশা। তবে পরে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করেন।

এ ঘটনায় পেজটির প্রশাসক আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ২০২৫ সালের নভেম্বরে আদালতে মামলা করেন। উল্লেখ্য, এদিন তানজিন তিশাকে আদালতে হাজির হতে সমন জারি করেন আদালত।