বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ১৪, ২০২৬, ২:১২ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১২, ২০২৬, ৩:০৪ অপরাহ্ণ

টাটা গ্রুপের চেয়ারম্যান পদ থেকে এন চন্দ্রশেখরনের পদত্যাগ, ২৬৮০০ কোটি রুপি ক্ষতি

টাটা গ্রুপের চেয়ারম্যান পদ থেকে এন চন্দ্রশেখরনের পদত্যাগ, ২৬৮০০ কোটি রুপি ক্ষতি

টাটা সন্স-এর চেয়ারম্যান এন চন্দ্রশেখরন পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর টাটা গ্রুপের বাজারমূল্য ২৬ হাজার ৮০০ কোটি রুপি কমেছে। বুধবার (১২ আগস্ট) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চন্দ্রশেখরনের বর্তমান মেয়াদ ২০২৭ সালের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর রয়েছে।

টাটা গ্রুপের বিভিন্ন খাতে কাজের মধ্যে কেমিক্যাল, মোটরযান, তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, বিদ্যুৎ, ভোক্তা পণ্য এবং আতিথেয়তা অন্তর্ভুক্ত। চন্দ্রশেখরনের পদত্যাগের ফলে পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, টাটা কনসালটেন্সি সার্ভিসেস শেয়ার ৪ দশমিক ৮ শতাংশ কমেছে, যা সবচেয়ে বেশি দরপতন দেখেছে। এছাড়া, তেজাস নেটওয়ার্কস ২ দশমিক ৮৪ শতাংশ, টাটা কনজিউমার প্রোডাক্টস ২ দশমিক ৮ শতাংশ এবং টাটা এলেক্সি ২ দশমিক ৫৮ শতাংশ দর হারিয়েছে।

এক বিবৃতিতে চন্দ্রশেখরন জানান, বোর্ডের একজন সদস্য তার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তে সমর্থন না দেওয়ায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। স্যার দোরোবজি টাটা ট্রাস্ট ও স্যার রতন টাটা ট্রাস্ট তার মেয়াদ বাড়ানোর সুপারিশ করেছিল, কিন্তু এক সদস্যের অসম্মতির কারণে প্রস্তাবটি পাস হয়নি।

চন্দ্রশেখরন টাটা গ্রুপে প্রায় ৪০ বছর ধরে কর্মরত এবং ২০১৭ সাল থেকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তিনি বোর্ডকে দ্রুত উত্তরসূরি নির্বাচন করার অনুরোধ জানিয়েছেন।