জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ একটি ফোনালাপ শোনানো হয়।
ফোনালাপে ওবায়দুল কাদের যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশকে উদ্দেশ্য করে বলেন, "কাকা, তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন?" এর উত্তরে পরশ জানান, তিনি বাইরে থাকলেও সার্বক্ষণিক দলের সঙ্গে আছেন।
পরশ বলেন, "আমি তো অনেক আগে গেছি। আমি গেছি ২৫ তারিখ। কিন্তু তারপরে প্রত্যেকটা দিন আমি আপনাদের সঙ্গে ছিলাম।" এরপর কাদের মিছিলে অধিকসংখ্যক উপস্থিতির জন্য পরশকে বলেন, "ফিজিক্যালি থাকাটা…..কালকের র্যালিতে ম্যাক্সিমাম যেন প্রেজেন্স থাকে।"
পরশ এই বিষয়ে প্রস্তুতির কথা জানিয়ে বলেন, "হ্যাঁ। আমরা এটা প্রস্তুতি নিচ্ছি। জি, অবশ্যই।" কাদের তাকে ফোন করার কারণ উল্লেখ করেন।
এ মামলার অন্য আসামিরা হলেন—আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, মাইনুল হোসেন খান নিখিল, সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনান।

