বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১২, ২০২৬, ৩:৫০ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১২, ২০২৬, ২:২২ অপরাহ্ণ

মার্কিন বাহিনী ইরানের ধারণার চেয়ে দুর্বল: আইআরজিসির উপদেষ্টা

মার্কিন বাহিনী ইরানের ধারণার চেয়ে দুর্বল: আইআরজিসির উপদেষ্টা

ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডারের উপদেষ্টা মোহাম্মদ রেজা নকদি বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাদের ধারণার চেয়েও দুর্বল।

বুধবার (১২ আগস্ট) পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে নকদি এই দাবি করেন। তিনি জানান, মার্কিন বাহিনী সম্পর্কে তাদের পূর্ব ধারণা বাস্তবে ভুল প্রমাণিত হয়েছে।

নকদি বলেন, ‘এখন পর্যন্ত আমরা বিজয়ী রয়েছি। ভবিষ্যতেও আমাদের এই বিজয়ের ধারা বজায় থাকবে।’

তিনি আরও উল্লেখ করেন, সংঘাতের দীর্ঘায়িত হওয়ার ফলে তাদের অভিজ্ঞতা বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার বাস্তব কৌশল শেখার সুযোগ আগে তাদের ছিল না, তবে গত পাঁচ মাসের পরিস্থিতিতে তারা সেই অভিজ্ঞতা অর্জন করেছেন এবং মার্কিন বাহিনীর দুর্বলতা পর্যবেক্ষণ করেছেন।