বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১৩, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১২, ২০২৬, ২:০৬ অপরাহ্ণ

প্রথম দেখায় প্রেম: আকর্ষণের বিজ্ঞান ও সম্পর্কের ভিত্তি

প্রথম দেখায় প্রেম: আকর্ষণের বিজ্ঞান ও সম্পর্কের ভিত্তি

প্রথম দেখায় প্রেমের ধারণা রোমান্টিক গল্প ও সিনেমায় পরিচিত হলেও, বাস্তব জীবনেও এটি সম্ভব। বিজ্ঞানীরা বলছেন, কাউকে প্রথম দেখার কয়েক মুহূর্তের মধ্যেই তার প্রতি আকর্ষণ তৈরি হতে পারে। এই অনুভূতির পেছনে মস্তিষ্কের জটিল কিছু প্রক্রিয়া কাজ করে।

ন্যাশনাল জিওগ্রাফিকের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেমের শুরুতে মস্তিষ্ক ও শরীরে দ্রুত কিছু পরিবর্তন ঘটে। বিশেষ করে ডোপামিন ও অ্যাড্রেনালিনের মতো রাসায়নিকের ভূমিকা গুরুত্বপূর্ণ। আকর্ষণ তৈরি হলে মস্তিষ্কের আনন্দ ও পুরস্কার-সম্পর্কিত অংশ সক্রিয় হয়ে ওঠে, ফলে ভালো লাগা ও উত্তেজনা তৈরি হয়।

মিসৌরি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী স্যান্ড্রা ল্যাংসলাগ জানান, প্রথম দেখায় প্রেম একটি আবেগী ঘটনা। এই সময় শরীরের সিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়ে হৃদস্পন্দন বেড়ে যায় এবং শ্বাস দ্রুত হয়। অ্যাড্রেনালিনের প্রভাবে শরীর প্রস্তুত হয়ে যায়।

গবেষণায় দেখা গেছে, মাত্র সাত সেকেন্ডেরও কম সময়ে আমরা অন্য একজন মানুষ সম্পর্কে ধারণা তৈরি করতে পারি। নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সামাজিক মনোবিজ্ঞানী ওয়েন্ডি গার্ডনারের মতে, এই ধারণা প্রাথমিক এবং পরে বদলে যেতে পারে।

প্রথম দেখায় আকর্ষণ তৈরি হওয়ার পেছনে কেবল সৌন্দর্য নয়, বরং মানুষের অভিব্যক্তি ও আচরণও গুরুত্বপূর্ণ। মনোবিজ্ঞানীরা মনে করেন, সাময়িকভাবে একাকীত্বের অনুভূতি কমিয়ে দেয় এমন মুহূর্ত প্রেমের সম্পর্কের সূচনা করতে পারে। তবে দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য প্রয়োজন পারস্পরিক বোঝাপড়া ও মূল্যবোধের মিল।