বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১২, ২০২৬, ১:৫১ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১২, ২০২৬, ১২:২৭ অপরাহ্ণ

বাউফলে পল্লী বিদ্যুতের ডিজিএম বদলি

বাউফলে পল্লী বিদ্যুতের ডিজিএম বদলি

পটুয়াখালী পল্লী বিদ্যুত সমিতির বাউফল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মুজিবুর রহমান চৌধুরীকে বদলি করা হয়েছে। গত ৪ আগস্ট দৈনিক কালবেলার অনলাইনে ‘বাউফলে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন’ শিরোনামে সংবাদ প্রকাশের পর তার বদলির আদেশ আসে।

মঙ্গলবার (১১ আগস্ট) বাউফল জোনাল অফিসের এক কর্মকর্তা বদলির আদেশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানায়, সংবাদ প্রকাশের পর পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঢাকা অফিসের একটি তদন্ত কমিটি বাউফল জোনাল অফিসে গিয়ে ডিজিএম মুজিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের তদন্ত করে।

তদন্ত প্রতিবেদন দাখিলের পর তাকে সিলেটের পল্লী বিদ্যুত সমিতির-২ নম্বর শাখায় বদলি করা হয়েছে। ডিজিএম মুজিবুর রহমানের বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে অসহযোগিতা, অসদাচরণ, অতিরিক্ত বিদ্যুৎ বিলসহ নতুন সংযোগ প্রদানে কালক্ষেপণের অভিযোগ রয়েছে।

সম্প্রতি বাউফলে ব্যাপক লোডশেডিংয়ের কারণে স্থানীয়রা তার অফিস ঘেরাও করে এবং তাকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করান। এ বিষয়ে জানতে ডিজিএম মুজিবুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলেও কলটি রিসিভ হয়নি।