বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১৩, ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ণ প্রকাশ: আগস্ট ১১, ২০২৬, ৯:৪৬ অপরাহ্ণ

বকশীগঞ্জে ইসলামি ফাউন্ডেশন কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন

বকশীগঞ্জে ইসলামি ফাউন্ডেশন কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন

মোহাম্মদ আসাদ :

প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে জামালপুরের বকশীগঞ্জে ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আসাদুল্লাহ সিদ্দিকীর অপসারণ দাবি করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষকরা। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলা মডেল মসজিদের সামনে মউশিক শিক্ষক-শিক্ষিকা বৃন্দ ব্যানারে  এক মানববন্ধনের আয়োজন করে তাঁরা এ দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, গত শুক্রবার (৭ আগস্ট) বকশীগঞ্জ উপজেলা সফরে আসেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তাঁর আগমন উপলক্ষে ইসলামি ফাউন্ডেশনের শিক্ষকরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এতে ক্ষুব্ধ হয়ে ফিল্ড সুপারভাইজার আসাদুল্লাহ সিদ্দিকী শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণ করেন বলে অভিযোগ ওঠে। একই ঘটনার জেরে শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে প্রতিবাদে সোচ্চার হন শিক্ষকরা।
বক্তারা অভিযোগ করেন, ফিল্ড সুপারভাইজার আসাদুল্লাহ সিদ্দিকী আওয়ামী লীগের দোসর। অবিলম্বে তাঁকে অপসারণ করা না হলে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দেন তাঁরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামি ফাউন্ডেশনের শিক্ষক মুফতি হামিদুল ইসলাম, মুফতি বেলাল হোসেন, মুফতি আব্দুর রশিদ জাফরী, মাওলানা ছামিউল ইসলাম ও মাওলানা ইয়াছির আরাফাত।
এ বিষয়ে জানতে চাইলে ফিল্ড সুপারভাইজার আসাদুল্লাহ সিদ্দিকী বলেন, শিক্ষকরা যে অভিযোগে আন্দোলন করছেন তা সঠিক নয়। তিনি বিষয়টি জেলা কর্মকর্তাকে অবহিত করেছেন এবং জেলা কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।