বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১১, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১১, ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ

শাংকার চওড়ায় ৭০ পিস টাপেন্টাডলসহ দুই যুবক এলাকাবাসীর হাতে আটক, বিজিবির কাছে হস্তান্তর

শাংকার চওড়ায় ৭০ পিস টাপেন্টাডলসহ দুই যুবক এলাকাবাসীর হাতে আটক, বিজিবির কাছে হস্তান্তর

লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শাংকার চওড়া বাজার এলাকায় ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছেন স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে শাংকার চওড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে আটক দুই যুবককে ১৫ বিজিবি ব্যাটালিয়নের দুর্গাপুর বিওপির বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক দুই যুবকের বাড়ি রংপুর সদর এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দাবি করেন, রংপুর থেকে এসে শাংকার চওড়া এলাকার ‘সুমন’ নামের এক যুবকের কাছ থেকে কথিত ভারতীয় মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট ক্রয় করেছেন। আটক ব্যক্তিদের দেওয়া বক্তব্যের ভিডিওতে তারা ওই ব্যক্তির নাম উল্লেখ করেন বলেও জানা গেছে।
তবে ‘সুমন’ নামের ওই ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা ও মাদকের উৎস শনাক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান প্রয়োজন। একই সঙ্গে মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।