বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ১৪, ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১১, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ

রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে ৭০ অনুচ্ছেদ কার্যকর হবে কি না, রাজনৈতিক প্রশ্ন: ইসি সচিব

রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে ৭০ অনুচ্ছেদ কার্যকর হবে কি না, রাজনৈতিক প্রশ্ন: ইসি সচিব

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা নিজ দলের প্রার্থীর বাইরে ভোট দেওয়ার বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক প্রশ্ন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১১ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক যৌথ প্রস্তুতিমূলক বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬-এর ভোট গ্রহণের সার্বিক বিষয় চূড়ান্ত করা হয়। আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এ সময় সংসদ সদস্যরা তাদের নিজ নিজ আসনে অবস্থান করবেন এবং নির্বাচন কমিশনের সহায়ক কর্মকর্তারা তাদের কাছে সরাসরি ব্যালট পেপার পৌঁছে দেবেন। সংসদ সদস্যদের সুবিধার জন্য কক্ষে ৩টি স্বচ্ছ ব্যালট বাক্স রাখা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, রাজনৈতিক সিদ্ধান্ত বা ক্রসিং ভোটিং সংক্রান্ত জটিলতা রাজনৈতিক নেতাদের বিষয়। কমিশনের মূল লক্ষ্য একটি স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন করা।

উল্লেখ্য, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, রাজনৈতিক দল হতে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়ার বিধান রয়েছে। তবে এই কারণে পরবর্তী নির্বাচনে সংসদ সদস্য হওয়ার অযোগ্যতা নেই।