বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১১, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ

বিদ্যুৎহীন অবস্থায় এমপি হানজালার সমবেদনা

বিদ্যুৎহীন অবস্থায় এমপি হানজালার সমবেদনা

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা বিদ্যুৎবিভ্রাট নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মন্তব্য করেছেন। তিনি বলেন, "আপনাদের মতো আমিও বিদ্যুৎহীন অবস্থায় আছি, আপনাদের কষ্ট আমি অনুভব করছি।"

এমপি হানজালা আরও উল্লেখ করেন, সারাদেশে বিদ্যুৎ নিয়ে একের পর এক অভিযোগ আসছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিবচরবাসী এই সমস্যার সম্মুখীন হচ্ছেন।

তিনি জানান, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতির খোঁজখবর নেওয়া হচ্ছে। এমপি হানজালা বলেন, এটি শুধু শিবচরের সমস্যা নয়, দেশের বিভিন্ন জায়গাতেও বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। সরকার এই ঘাটতি পূরণে চেষ্টা করছে।

হানজালা বলেন, "মানুষের কষ্ট আমাদেরও কষ্ট দেয়। ঘরে শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষ বিদ্যুৎ না থাকলে জীবন কঠিন হয়ে পড়ে।" তিনি আশা প্রকাশ করেন যে, সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টায় দ্রুত পরিস্থিতির উন্নতি হবে।

তিনি শিবচরবাসীকে আশ্বস্ত করেন যে, তিনি তাদের পাশে আছেন এবং পাশে থাকবেন।