বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১২, ২০২৬, ৩:০৯ পূর্বাহ্ণ প্রকাশ: আগস্ট ১১, ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ

বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে আখেরি চাহার সোম্বা উপলক্ষে

বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে আখেরি চাহার সোম্বা উপলক্ষে

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকবে। সরকারিভাবে ‘সাধারণ বা বাধ্যতামূলক ছুটি’র তালিকায় না থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির সূচিতে এ দিন একদিনের ছুটি রাখা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক ছুটির তালিকায় আখেরি চাহার সোম্বা উপলক্ষ্যে একদিন ছুটি রাখা হয়েছে। সে অনুযায়ী দেশের সব স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ও পৃথক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আখেরি চাহার সোম্বা উপলক্ষে ১২ আগস্ট বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত সব কলেজের কার্যক্রম বন্ধ থাকবে।

রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও এরই মধ্যে ছুটির বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

উল্লেখ্য, আখেরি চাহার সোম্বা মুসলিম সম্প্রদায়ের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় দিন। এটি সফর মাসের শেষ বুধবারকে বোঝায় এবং এ উপলক্ষে বিভিন্ন স্থানে দোয়া, মিলাদ মাহফিল, ওয়াজ-নসিহত, জিকির-আজকার ও মোনাজাতের আয়োজন করা হয়।