শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তায় বিচারের মুখোমুখি হবেন বলে মন্তব্য করেছেন ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, আদালত যে সিদ্ধান্ত দেবেন, তা সবাইকে মেনে নিতে হবে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। জাহেদ উর রহমান জানান, শেখ হাসিনা বাংলাদেশে এলে বিচারিক প্রক্রিয়ার অধিকার ভোগ করবেন।
সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানের দেশে ফেরার প্রসঙ্গও উঠে আসে। এ বিষয়ে তিনি বলেন, কেউ বাংলাদেশে এসে মামলা, আইন ও বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে চাইলে তার নিরাপত্তা নিয়ে সরকারের পক্ষ থেকে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
ডা. জাহেদ উর রহমান আরও বলেন, ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান বিএনপি নেতৃত্বাধীন সরকারকে বেকায়দায় ফেলতে ‘ফালতু’ কথা বলেছেন।
বর্তমান সরকারের ছয় মাস বা ১৮০ দিন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সামনে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে পারেন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয় বলে জানান তিনি।

